ইসমাইল হোসেন: আবারও বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, চট্টগ্রাম বিভাগে অতিবৃষ্টির প্রবল আশঙ্কা।
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান ভারী বৃষ্টিপাত আগামী আরও প্রায় ৫ দিন অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার সর্বশেষ বৈশ্বিক পূর্বাভাস মডেলগুলো অনুযায়ী, শুক্রবারের দিকে বঙ্গোপসাগরে একটি নতুন মৌসুমি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে আরও বেশি জলীয়বাষ্প বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রবেশ করতে পারে।
বিশেষ করে ১০, ১১ ও ১২ জুলাই (শুক্র, শনি ও রোববার) চট্টগ্রাম বিভাগ ও পার্বত্য চট্টগ্রামের ওপর আবারও অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকতে পারে কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রাম জেলা।
যদি পূর্বাভাস অনুযায়ী এই অতিবৃষ্টি ঘটে, তাহলে পাহাড়ি ঢল, নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি, আকস্মিক বন্যা এবং পাহাড়ধসের ঝুঁকি আরও বেড়ে যেতে পারে।
২০২৪ সালের আগস্ট মাসে ফেনী–কুমিল্লা অঞ্চলে সংঘটিত রেকর্ড বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি হবে কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে বর্তমান পূর্বাভাস ইঙ্গিত করছে যে দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি উচ্চ ঝুঁকিপূর্ণ অতিবৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। তাই সংশ্লিষ্ট এলাকার জনগণ, স্থানীয় প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলোকে এখন থেকেই সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।
#Bangladesh #Rainfallforecast #monsoonlow #HeavyRainfallAlert
বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপের সম্ভাবনা




