বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেছেন, এই সরকার তাদের শুরুটাই করেছে জনগণের সাথে ওয়াদার বরখেলাপ দিয়ে। সংবিধান অনুযায়ী ত্রয়োদশ সংসদ নির্বাচন হওয়ার কথা ছিলো ২০২৯ সালে কিন্তু ৫ আগষ্টের যেই গণঅভ্যুত্থানের ফলে বিএনপি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার সুযোগ পেয়ে প্রথমেই তারা গণঅভ্যুত্থানকে অস্বীকার করছে, গণভোটকে অস্বীকার করছে। জনাব শাহজাহান অভিলম্বে সরকারকে জুলাই স্পিরিটের আলোকে গণভোটের রায় ও সংস্কারকে মেনে নেওয়ার আহব্বান জানান।
- গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁন্দগাও থানা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চাঁন্দগাও থানা জামায়াতের আমির মোহাম্মদ ইসমাইল এর সভাপতিত্বে এবং থানা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আজাদ চৌধুরী ও ওমর গনির সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর জামায়াতের আমীর মোহাম্মদ নজরুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ খায়রুল বাশার, মোর্শেদুল ইসলাম চৌধুরী, ফয়সাল মোহাম্মদ ইউনুস, আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী অধ্যক্ষ শামছুজ্জানান হেলালী, জামায়াত নেতা ডা: আবু নাসের, মাওলানা মিয়া মোহাম্মদ হোসাইন শরীফ, জামায়াতে ইসলামী মনোনীত ৩নং পাঁচলাইশ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইসমাইল হোসেন সিরাজী, ৪ নং চাঁন্দগাও ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জনাব রইছুর রহমান চৌধুরী তিতু, ৫ নং মোহরা ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জনাব এডভোকেট জসিম উদ্দীন সরকার, ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জনাব নুরুল হোসাইন, ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জনাব আনিসুর রহমান চান্দগাও থানা জামায়াত নেতা অধ্যাপক জসিম উদ্দীন। উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ওমর ফারুক, মুজিবুর রহমান, গাজী মোহাম্মদ ইসমাইল, আবদুল কাদের পাটোয়ারী, নুরুল মোস্তফা হেলালী, অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল, হাফেজ আবদুল আজিজ মোহাম্মদ শোয়াইব, ইঞ্জিনিয়ার ফেরদৌস আরেফিন, আবদুল জাব্বার, আবদুল আহাদ প্রমুখ।
প্রধান বক্তার বক্তব্যে জনাব শাহজাহান চৌধুরী এমপি বলেন, বীর চট্টলা ইসলামি আন্দোলনের ঘাঁটি। চট্টগ্রাম সরকারী সিটি কলেজে বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে সরকার দলীয় ছাত্র সংগঠন কলেজের শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের যে অপতৎপরতা চালিয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপচেষ্টা আর করলে ইসলামী ছাত্রশিবির সাধারণ ছাত্রছাত্রীদেরকে নিয়ে সন্ত্রাসীদেরকে কঠোরভাবে মোকাবেলা করবে।
সভাপতির বক্তব্যে জনাব ইসমাইল আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করার জন্য সকলকে জানমাল দিয়ে সর্বোতভাবে ঝাঁপিয়ে পড়ার আহব্বান জানান।




