সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন বলে অভিযোগ তুলেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। (১৯ জানুয়ারি) জাতীয় নির্বাচন কমিশনের (ইসি) সামনে আয়োজিত ছাত্রদলের অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাছির বলেন, আসিফ মাহমুদের দুর্নীতির বিচার বাংলাদেশের মাটিতেই হবে। তার হাজার হাজার কোটি টাকার দুর্নীতির বিষয় বাংলাদেশে ওপেন সিক্রেট। এই দুর্নীতির বিষয়ে অবশ্যই বাংলাদেশের মানুষ দুদকের মাধ্যমে তদন্ত ও বিচার করবে বলে হুঁশিয়ারি দেন নাছির।
আসিফ মাহমুদকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, জুলাই-আগস্টে আপনি ভূমিকা রেখেছেন, আপনি নেতৃত্ব দিয়েছেন। জুলাই-আগস্ট পরবর্তী সময়ে আপনি উপদেষ্টা হয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন। এটা বাংলাদেশের মানুষ জানে।
দুটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত জানিয়ে নাছির বলেন, সুতরাং আগামীর যে নির্বাচন, ১২ ফেব্রুয়ারির যে নির্বাচন হওয়ার কথা রয়েছে, তা নিয়ে দুটি রাজনৈতিক দল ষড়যন্ত্রে লিপ্ত।




