সমাজ বিপ্লবের জন্য উন্নত চরিত্রের বিকল্প নেই – শাহজাহান

উন্নত চরিত্রিক গুণাবলী অর্জনের মাধ্যমে সমাজ বিপ্লবের জন্য ইসলামী আন্দোলনের কর্মীদের প্রস্তুতি গ্রহণ করতে হবে বলে মন্মোতব্হায করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ শাহজাহান। তিনি আজ  ২৪ জুলাই ২০২৬, জুমাবার, চান্দগাঁও থানার উদ্যোগে অগ্রসর কর্মীদের এক শিক্ষাশিবিরে এ কথা বলেন।  চান্দগাঁও থানা জামায়াতের সহকারি সেক্রেটারি জনাব মোহাম্মদ আজাদ চৌধুরী ও সহকারি সেক্রেটারি জনাব মুহাম্মদ ওমর গনি এর সঞ্চালনায় চান্দগাঁও থানা আমীর ও মহানগরী শুরা ও কর্ম পরিষদ সদস্য জনাব মোহাম্মদ ইসমাইল এর সভাপতিত্বে উক্ত শিক্ষা শিবিবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ শাহজাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘মুমিন জীবনে বায়াত’ বিষয়ে উপরে অলোচনা পেশ করেন চট্টগ্রাম মহানগরী আমীর ও কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য ও বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী জনাব মো. নজরুল ইসলাম। ‘মুমিন জীবনে সালাত’ বিষয়ের উপর আলোচনা রাখেন চট্টগ্রাম মহানগরী সহকারী সেক্রেটারি, কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, ‘জামায়াত কর্মী সমাজ কর্মী’ এ বিষয়ের উপর গুরুত্বপূর্ণ অলোচনা করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক জনাব মোহাম্মদ শামসুজ্জামান হেলালী। ‘দাওয়াতী কাজে প্রযুক্তির ব্যবহার’ বিষয়ে আলোচনা রাখেন চট্টগ্রাম মহানগরী কর্ম পরিষদ সদস্য জনাব ড. আ. ম. ম. মসরুর হোসাইন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ইসলামী আন্দোলনের কর্মীদেরকে কোরআন হাদিসে মুমিনদের চলার জন্য যে মান নির্ধারণ করেছেন সেই মানই হবে কর্মীদের মান। আর এক্ষেত্রে হযরত মোহাম্মদ (স:) ও সাহাবিদের জীবন থেকে শিক্ষা নিতে গ্রহন করতে হবে। কোরআন, হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যায়নের সাথে সাথে তার শিক্ষা অনুসরণ করে চলতে হবে। ইসলামী আন্দোলনের কর্মীদের চারিত্রিক প্রভাবের প্রতিফলন ঘটিয়ের সমাজ বিপ্লবের দিকে এগিয়ে যেতে হবেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে দরস পেশ করেন থানা আমীর জনাব মোহাম্মদ ইসমাইল।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন শিক্ষা শিবির পরিচালক ও চান্দগাঁও থানা সেক্রেটারি জনাব মোহাম্মদ জসিম উদ্দিন সরকার।শিক্ষা শিবিরে কর্মীদের নিষ্ক্রিয়তার কারণ ও তার প্রতিকার বিষয়ে একটি ওয়ার্কশপ পরিচালিত হয়। এ ছাড়াও কর্মীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শিক্ষা শিবিরে উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা নায়েবে আমীর সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ জসীমউদ্দিন। থানা সহকারি থানা শুরা ও কর্ম পরিষদ সদস্যের মধ্যে থেকে উপস্থিতি ছিলেন যথাক্রমে ৫ নং ওয়ার্ড আমীর ইঞ্জিনিয়র ওমর ফারুক, ৫ নং ওয়ার্ড আমীর মোহাম্মদ মজিবুর রহমান, গাজী মোহাম্মদ ইসমাইল হোসেন, মোহাম্মদ আবদুল কাদের পাটোয়ারী, অধ্যক্ষ হাফেজ মাওলানা আবদুল আজিজ মোহাম্মদ শোয়েব ও মো. ইসমাইল হোসেন।
প্রধান অতিথি কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেণ। পরিশেষে শিক্ষা শিবির পরিচালক জনাব মোহাম্মদ জসিম উদ্দিন সরকার কর্মীদের শিক্ষা শিবিরে যে সব বিষয় আলোচনা হযেছে তার আলোকে নিজদের বক্তিগত ও সাংগঠনিক জীবন গঠন করার আহবান জানান।

মতামত দিন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * দিয়ে চিহ্নিত।