খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা মামলার আসামীর জামিন, একদিন পর বাতিল

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশিরের জামিন মঞ্জুরের পরদিনই জামিন বাতিল করেছেন আদালত।

সোমবার (২৭ এপ্রিল) শুনানি শেষে ঢাকার ১৭তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. ওয়াহিদুজ্জামানের আদালত এই আদেশ দেন।

এর আগে, গতকাল রবিবার (২৬ এপ্রিল) লাভলুর জামিন মঞ্জুর করেন আদালত। এরপর দিন অর্থাৎ, আজ সেই জামিন বাতিল করা হলো।

মতামত দিন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * দিয়ে চিহ্নিত।