ঋতু রাজ বসন্ত
ষড় ঋতুর দেশ হল
মোদের বাংলাদেশ।
আহা কি সুন্দর অপরূপ
প্রকৃতি ও পরিবেশ।।
বৈচিত্র পুর্ন ঋতু পরিবর্তনে
বসন্ত যে আসলো।
ঋতুর রাজা বলে তাকে
সবাই ভালবাসলো।।
ফাল্গুন ও চৈত্র মিলে
ঋতু রাজ বসন্ত।
তার আগামনীর বার্তা এল
যখন শীত হয় পড়ন্ত।।
রাজকীয় শোভা বিস্তার করে
ফুল ও ফল নিয়ে।
বসন্ত এল ঘরে ঘরে
শুভেচ্ছা সবাইকে দিয়ে।।
গাছ গাছালীর নতুন পাতায়
পাখির কিচিরমিচির।
গাছে গাছে ফুলের বাহার
অপরূপ দৃশ্য প্রকৃতির।।
প্রস্ফুটিত ফুলের বাহার
মৌমাছির কলরবে।
তারুণ্যের চেতনায়
যেন জেগে উঠে সবে।।
শীতের শীতলতাকে ডেকে দিয়ে
উষ্ণতাকে করে আলিঙ্গন।
বাতাসের ঝিরঝির শব্দে
ভরে সবার মন।।
শিমুল পলাশের
লাল হলুদের রঙে
বসন্তে সবাই মিলে
একাকার প্রকৃতির সংগে।।
লেখকঃ মোহাম্মদ গোলাম মাসুদ
ফিল্ড অফিসার
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল।




